প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্য বৈষম্যবিরোধী আন্দোলনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত তূর্য।

জানা গেছে, আজ সোমবার (২৮ জুলাই) জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পূর্বঘোষিত এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

পথসভা শেষে ওই এলাকায় অবস্থানকালে তূর্যের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।

তূর্য অভিযোগ করে বলেন, আমি ফৌজদারি মোড়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে এনসিপির জামালপুর জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল আমাকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে।

প্রত্যক্ষদর্শী দিয়া বলেন, আমি, তূর্য এবং আরও একজন বন্ধু মিলে গল্প করছিলাম। এ সময় এক যুবক এগিয়ে এসে তূর্যকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন? এরপরই হঠাৎ ২০-২৫ জন এসে হামলা চালায়।

তূর্য বর্তমানে জামালপুর এম. এ. রশিদ হাসপাতালে চিকিৎসাধীন। তার দাবি, কয়েকদিন আগে তিনি তার ফেসবুক আইডি থেকে আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের জের ধরেই তার উপর এই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন তিনি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি নেতা আবিদ সৌরভ। তিনি বলেন, আমি এই ঘটনার সাথে জড়িত নই। কে বা কারা হামলা করেছে আমি জানি না।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল আতিক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‌‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত রয়েছি। তবে  এখন পর্যন্ত কেউ থানায় আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা