প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লুৎফুজ্জামান বাবর দেশপ্রেমিক ও মজলুম নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেশপ্রেমিক, মজলুম ও নির্যাতিত রাজনীতিবিদ হিসেবে অভিহিত করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। সোমবার (২৮ জুলাই) তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে রাফি লেখেন, “লুৎফুজ্জামান বাবর একজন পরীক্ষিত, মজলুম ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ দেশের আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।”

তিনি আরও বলেন, “একজন নির্যাতিত ও মজলুম রাজনীতিবিদের বিরুদ্ধে পুনরায় এমন অভিযোগ উত্থাপন অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। রাজনীতিতে শিষ্টাচার ও ন্যায়বোধ বজায় রাখা অতীব প্রয়োজনীয়।”

উল্লেখ্য, রোববার নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার বক্তব্য ঘিরে নেত্রকোনায় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা