জামালপুরের মাদারগঞ্জে বিয়ের আগের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। শনিবার (২৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শাহ আলম মিয়া (২২)। তিনি ওই এলাকার শাহজামাল মণ্ডলের ছেলে। রবিবার ছিল তার বিবাহ অনুষ্ঠান। বাড়িতে চলছিল সাজসজ্জা ও প্রস্তুতির ব্যস্ততা। কিন্তু আচমকা নেমে এলো মৃত্যুর বিভীষিকা।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘরের সিলিং ফ্যানটি কাজ করছিল না। শাহ আলম নিজেই সেটি ঠিক করার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তার মামা জানান, সব কিছু প্রস্তুত ছিল ,নতুন পোশাক, গয়না, সাজসজ্জা। হঠাৎ এমন একটি দুর্ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।