প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৮৭ যাত্রী নিয়ে উড্ডয়ন করে ফিরে এলো ফ্লাইট বিজি ১৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরুর কিছু সময় পরই আবারও ফিরে এসে নিরাপদে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইট বিজি ১৪৮ বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামে অবতরণ করে। পরে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে উড্ডয়নের কিছু সময় পরই পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি শনাক্ত করে ফ্লাইটটি ঘুরিয়ে আনেন। সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন,
“ফ্লাইটটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর-৮-এ অবস্থান করছে। সব যাত্রী নিরাপদে রয়েছেন। যাত্রীদের বিকল্প ফ্লাইটের মাধ্যমে নির্ধারিত গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দেয়, যা দ্রুত কেটে যায় বিমানের নিরাপদ অবতরণের পর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা