প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাকিস্তান বিপক্ষে ইতিহাস গড়ল টাইগাররা, সিরিজ জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫

দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে আশার আলো জ্বালিয়েছিল বাংলাদেশ। সেই সম্ভাবনার বাস্তব রূপ দিল টাইগাররা—দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।

মঙ্গলবার (২২ জুলাই) মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের স্কোর দাঁড়ায় মাত্র ৩০/৬—যা রীতিমতো রেকর্ড গড়ার ইঙ্গিত দিচ্ছিল। যদিও ফাহিম আশরাফ ও নবাগত ধানিয়াল কিছুটা প্রতিরোধ গড়েন, তবে তা ম্যাচ বাঁচাতে যথেষ্ট ছিল না। ৪ বল বাকি থাকতেই গুটিয়ে যায় পাকিস্তান।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করল স্বাগতিক বাংলাদেশ। বিশ্বমানের দলের বিপক্ষে এমন অর্জন নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসে গর্বের এক অধ্যায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা