প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেওড়াপাড়ায় ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ১৬ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় লাগা আগুন ১৬ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৬টা ২৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। দ্রুততর প্রচেষ্টায় ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডটি চারতলা বিশিষ্ট একটি ভবনের তৃতীয় তলায় সংঘটিত হয়। ভবনটির পাশেই একটি বাণিজ্যিক মার্কেট রয়েছে বলে জানা গেছে। আগুন লাগার সময় ভবনের ভিতরে কেউ আটকা পড়েছিলেন কি না কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, সেটি এখনো তদন্তাধীন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা