প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সচিবালয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের হঠাৎ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা ।মঙ্গলবার  বিকেলে এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

পরে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। অনেকেই মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

শিক্ষার্থীরা বলছে, ‘রাত ৩টায় পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত অযৌক্তিক ও অসময়োচিত। এতে শিক্ষার্থীদের প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে এবং মানসিকভাবে ভেঙে পড়ছে অনেকে।’

এ ঘটনায় এখনো উত্তেজনা বিরাজ করছে সচিবালয় এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা