চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ফলাফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
সোমবার (২২ জুলাই) দুপুর ২টার পর থেকে তারা সচিবালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। পরে বিক্ষোভের কারণে নিরাপত্তাজনিত শঙ্কায় সচিবালয়ের সবগুলো গেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
শিক্ষার্থীরা দাবি করছেন, এবারের পরীক্ষায় ফলাফল প্রকাশে গড়মিল রয়েছে এবং অনেকের ফলাফলে ভুল হয়েছে। তারা ফল পুনঃমূল্যায়ন ও পাস করার সুযোগ চাচ্ছেন।
এ সময় আশপাশের এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অবস্থান করছে।