প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের দাফন হবে রাজশাহীতে, চলছে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হবে তার নিজ শহর রাজশাহীতে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই তার কবর প্রস্তুতের কাজ শুরু হয়েছে।

পাইলট সাগরের মেজ চাচা মতিউর রহমান জানিয়েছেন, “গতকাল (২১ জুলাই) দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়। আজ দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে লাশ রাজশাহীতে আনা হবে।”

তিনি আরও জানান, রাজশাহীর উপশহর এলাকার ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর নগরীর সপুরা গোরস্থানে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সপুরা গোরস্থানে গিয়ে দেখা গেছে, গোরস্থান মসজিদের পাশে পাইলট সাগরের কবর খোঁড়ার কাজ চলছে। এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৭ জন নিহত হন, যাদের মধ্যে পাইলট তৌকির ইসলামও ছিলেন।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা