প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উত্তরার বিমান দুর্ঘটনায় শোকাহত ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা প্রকাশ করা হয়। এতে তিনি বলেন,
“বাবা-মায়ের কাছে আমরা কী জবাব দেব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। তবে তদন্ত হলেও তাদের তো আর ফিরে পাব না। শোক এখনো কাটেনি। সবার সহযোগিতা কামনা করছি।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমি অনুরোধ করবো—হাসপাতালে যেন অপ্রয়োজনীয় ভিড় না করা হয়। চিকিৎসাসেবার স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে উদ্ধার তৎপরতায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা