প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হত্যা মামলায় ২৩ বছর পর ৬ আসামির যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুন অর রশিদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সদরের গণেশ্যামপুর এলাকার আব্দুল মোতালেব, মির্জাপুর পশ্চিমপাড়ার মো. সোহেল, সরিষাবাড়ীর রাধনগরের রমজান আলী, গণেশ্যামপুরের আব্দুল হাই ওরফে হীরা, মির্জাপুর মধ্যপাড়ার ফরিদ এবং কুমারগাথার আব্দুছ সালাম।

২০০২ সালের ১৯ জুলাই ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নূরুল হক। পরদিন মনতলা ব্রিজের পাশে কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন তার স্ত্রী মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা