প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খাদ্যে বিষক্রিয়ায় নেতানিয়াহু, বাসায় থেকেই রাষ্ট্রীয় কাজ চালাবেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের পরামর্শে আগামী তিন দিন তিনি বাসায় থেকেই দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাতে নেতানিয়াহু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর দেহে পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

বিবৃতিতে আরও বলা হয়, শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও নেতানিয়াহু বাসা থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন এবং নিয়মিত চিকিৎসকদের পরামর্শে থাকবেন।

৭৫ বছর বয়সী নেতানিয়াহুর আগেও কয়েকটি স্বাস্থ্য জটিলতা দেখা দিয়েছিল। ২০২৩ সালে তাঁর দেহে পেসমেকার বসানো হয়। গত বছরের ডিসেম্বরে মূত্রনালির সংক্রমণের কারণে তাঁর প্রোস্টেট অপসারণ করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা