প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে খুলনা পুলিশের ট্রাফিক ফাইন সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর মাধ্যমে খুলনা ডিস্ট্রিক্ট পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে সম্প্রতি খুলনা ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষে ডিআইজি জনাব মোঃ রেজাউল হক এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত চুক্তিটিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত কমিশনার জনাব মোহাম্মদ রশিদুল ইসলাম খান বিপিএম সেবা, পিপিএম বার; কেএমপি’র ডিসি ট্রাফিক জনাব সুদর্শন কুমার রায়; কেএমপি’র ডিসি হেড কোয়ার্টার জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম সেবা; কেএমপি’র ডিসি উত্তর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; কেএমপি’র ডিসি প্রসিকিউশন জনাব শফিকুল ইসলাম; কেএমপি’র ডিসি সিটি এসবি জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান; কেএমপি’র ডিসি ডিবি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন;

অনুষ্ঠানে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন; খুলনা রেঞ্জের অ্যাডশনাল ডিআইজি জনাব শেখ জয়নুদ্দিন; খুলনা জেলার এসপি জনাব টি.এম মোশাররফ হোসেন; খুলনা জেলার ট্রাফিক ইন্সপেক্টর জনাব আবু নাঈম মুহাম্মাদ মুফাজ্জল হক; কমিউনিটি ব্যাংকের হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মোঃ মামুন উর রহমান; কমিউনিটি ব্যাংকের এসএভিপি ও শাখা ব্যবস্থাপক জনাব মোঃ রোকনুজ্জামান, খুলনা শাখা ও স্যার ইকবাল রোড (কালীবাড়ী) উপ-শাখার কর্মকর্তাসহ ব্যাংকের উর্ব্ধতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা