প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অধ্যক্ষের পুনর্বহাল রুখতে রাস্তায় শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫

সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের নারী কেলেঙ্কারিতে জড়িত বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুস সালামের স্থায়ী অপসারণের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) সকালে প্রতিষ্ঠান চত্বরে মানববন্ধনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের স্থানীয় জনগণ।কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, অভিভাবক মহাবুবুল আলমসহ অনেকে।

বক্তারা বলেন, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি মাসে দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনের একটি কেবিনে এক ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় অধ্যক্ষ আব্দুস সালামকে আটক করে রেলওয়ে পুলিশ। সে সময় তার কাছ থেকে যৌন সম্পর্ক স্থাপনের সরঞ্জামাদি জব্দ করা হয়। এই ঘটনার পর তাকে বরখাস্ত করা হলেও তিনি আবারো স্বপদে ফিরতে আইনের ফাঁকফোকর খুঁজছেন।

শিক্ষকরা জানান, তার বিরুদ্ধে এর আগেও গত ১৭ জুলাই মানববন্ধন হয়েছে। একজন নৈতিকতা বিবর্জিত ব্যক্তির প্রতিষ্ঠানটিতে ফিরে আসার চেষ্টা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। তারা অবিলম্বে তার স্থায়ী অপসারণ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা