প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫

জুলাই মাসের অভ্যুত্থান-পরবর্তী সময়ের মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত ৭টি মামলায় সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জনকে একযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে।

রোববার (২০ জুলাই) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। একই দিন কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে এনটিএমসির সাবেক পরিচালক জিয়াউল আহসানসহ আরও ১০ জনকে হাজির করা হয়।

এছাড়াও কাশিমপুর কারাগার থেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি এবং আরও ১৪ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলকসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা। এই মামলাগুলোর মধ্যে রয়েছে মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন স্থানে সংঘটিত আরও ছয়টি হত্যা মামলা।

জানা গেছে, গত বছর জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ধাপে ধাপে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তদন্ত এখনো চলমান থাকায় সব মামলার ক্ষেত্রে আদালতে সময় চেয়ে আবেদন করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা