রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশ। আজ শনিবার (১৯ জুলাই)সা
সাত দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে যানজট ও জনস্রোত।
সমাবেশ শুরু হওয়ার কথা দুপুর ২টায়, তবে শুক্রবার সন্ধ্যা থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। শনিবার সকাল থেকে বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কাকরাইলসহ আশপাশের এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উদ্যানের দিকে এগিয়ে আসেন।
মিছিলগুলোতে ছিল উচ্চস্বরে স্লোগান, অনেকে হাতে ধরে ছিলেন দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’, কারো গায়ে লেখা ছিল ‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় চরিত্রের এই সমাবেশে কোনো প্রধান অতিথি থাকছেন না। আয়োজক দল হিসেবে জামায়াত থাকলেও, সমাবেশে সব রাজনৈতিক মতের মানুষের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
সমাবেশকে ঘিরে নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ছয় হাজারের বেশি স্বেচ্ছাসেবক। প্রবেশপথ নিয়ন্ত্রণ, মাঠের শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জরুরি সেবা নিশ্চিত করবেন তারা।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করে সব বিষয়ে সমন্বয় করেছে দলটি। জামায়াত জানিয়েছে, তারা আইনের সীমার মধ্যে থেকে শান্তিপূর্ণভাবে সমাবেশ পরিচালনা করবে।
দলের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার বিভাগের দায়িত্বশীল আব্দুস সাত্তার সুমন জানান, “আমরা সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপিকে এই সমাবেশে যোগদানের আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি, তারা অংশ নেবেন।”
সমাবেশস্থল পরিদর্শনে এসে জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. মিয়া গোলাম পরওয়ার বলেন, “এই সমাবেশ হবে ইতিহাসের অন্যতম বৃহৎ গণজমায়েত। জনগণের দুঃখ-কষ্ট লাঘবে আমাদের দাবিগুলো সময়ের দাবি। আয়োজন ঘিরে রাজধানীবাসীর সাময়িক দুর্ভোগের জন্য আমরা দুঃখিত।”
সাত দফাগুলো, ২০২৪ সালের ৫ আগস্টসহ অতীতের সব গণহত্যার বিচার। রাষ্ট্রব্যবস্থায় ব্যাপক সংস্কার ও পুনর্বিন্যাস। ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণার বাস্তবায়ন। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা ও পুনর্বাসন।অনুপাতিক ভোট পদ্ধতি (PR system) চালু করে জাতীয় নির্বাচন।
৬. প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
৭. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড গঠন।
জামায়াতের মতে, এটি কেবল একটি দলের কর্মসূচি নয়, বরং জাতীয় ঐক্য গড়ার আহ্বান। শান্তিপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়েই তারা এই বার্তা ছড়িয়ে দিতে চায়।