প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তানজিম জারাকে দেখে ‌’ভাবি ভাবি’ স্লোগানে মুখরিত রাজবাড়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫

রাজবাড়ী জেলার রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভা অনু‌ষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল তাসনিম জারার বক্তব্যের আগে ‌ভাবি ভাবি স্লোগানে মুখরিত হয় পথসভার মঞ্চ। তখন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার‌জিস আলম স্লোগান দেন ‘আমাদের সেরা কোনো ভাবি আছে? অক্সফোর্ডের কোনো ভাবি আছে? মেডিকেলের কোনো ভাবি আছে? সেই ভাবি, জোরে বলো, আরও জোরে, সবার সেরা রাজবাড়ীর জারা ভা‌বি’।

দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার‌জিস আলম বলেন, ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ দুইজনই পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে আপনাদের জন্য রাজনীতির মাঠে নেমেছেন। আমরা বিশ্বাস করি এমন যোগ্যতা সম্পূর্ণ মানুষেরাই, এমন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষেরাই যারা মানুষের কথা চিন্তা করে এই মানুষেরাই আগামীতে আপনাদের হয়ে জাতীয় সংসদে নের্তৃত্ব দেবে।

এমন মানুষেরাই আগামী দিনে বাংলাদেশ গড়ার নের্তৃত্ব দেবে।পরে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা তার বক্তব্যে বলেন, সংবিধান হবে বাংলাদেশের সব নাগরিকের। সব মানুষের অধিকার রক্ষা করবে। এই লড়াইয়ে আমরা নেমেছি। এই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। পথ অনেক লম্বা কিন্তু চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলায়। আমরা সেই ইতিহাস বদলাতে এসেছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা