প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গোপালগঞ্জের মাটি থেকে মুজিববাদ মুছে দিতে শিগগিরিই আবারও যাবে এনসিপিঃ নাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫

অবিলম্বে আবারও গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করবো না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে ফিরে আসবো।

দলটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ফরিদপুরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির “শান্তিপূর্ণ পূর্বঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে” এবং “ফ্যাসিস্টরা এখনো গোপালগঞ্জকে তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে” বলে অভিযোগ করেন তিনি।

গতকালের ঘটনায় কোনো সাধারণ মানুষ যাতে হেনস্তার শিকার না হয় সে বিষয়ে সরকারকে আহ্বান জানিয়ে নাহিদ বলেন, সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্তা না করা হয়। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে।

গোপালগঞ্জে চার জন মানুষ “বিচার বহির্ভূতভাবে” গতকাল মারা গিয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, বিচারের প্রক্রিয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না। গ্রেফতার হলে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে। বিচার প্রক্রিয়া আগাচ্ছে না। এ সময় বিচার আদায় না করে রাজপথ থেকে উঠে যাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা