প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নামাজরত ভাইকে কুপিয়ে হ’ত্যা, বড় ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুর রহমানকে কুপিয়ে হত্যা করেছেন বড় ভাই লুৎফুর রহমান। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার চরগাঁও গ্রামে এশার নামাজের সময় মসজিদের ভেতরেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরগাঁও গ্রামের লুৎফুর রহমান ও মজিবুর রহমান আপন দুই ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই বুধবার রাতে মজিবুর রহমান মসজিদে এশার নামাজে অংশ নিতে গেলে, বড় ভাই লুৎফুর দেশীয় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে তাকে আঘাত করেন।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মজিবুরকে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা