প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আমাকে বলেছেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংক চেয়ারম্যানদের হিসাব তলব করা হচ্ছে। এটা ধাপে ধাপে সব ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আমি এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখি।”

এর আগে গত ৩ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাঁকে পদত্যাগ করতে বলেন।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ওবায়েদ উল্লাহ আল মাসুদ, যিনি এর আগে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন, তাঁকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

চেয়ারম্যান হওয়ার পর তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠে, যা কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাঁকে ডেকে পদত্যাগ করতে বলা হয়। ধারণা করা হচ্ছে, ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমান নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে পারেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা