প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গোপালগঞ্জে হামলার উদ্দেশ্য ছিল আমাদের হত্যা করাঃ নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫

মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে  হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেছেন। 

বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা