প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনসিপি নেতাদের ওপর হামলাকারীদের ছাড় দেয়া হবে নাঃ সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনায় অভিযুক্তদের ছাড় দেওয়া হবে না।

বুধবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গোপালগঞ্জে আজ যে সহিংসতা, তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে তরুণ এই নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। এনসিপি সদস্য, পুলিশ ও গণমাধ্যমের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সহিংস আক্রমণ করা হয়েছে। এই হামলার ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা ছাড় পাবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।’

বিবৃতিতে আরও বলা হয়, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় আমরা সেনাবাহিনী ও পুলিশের এবং হুমকি সত্ত্বেও সমাবেশ চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করি। এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে। স্পষ্টতই আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে এবং থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা