জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র গোপালগঞ্জ সমাবেশে হামলার প্রতিবাদে সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত।
তিনি লেখেন,“গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা দেশজুড়ে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে আহ্বান জানানো হচ্ছে—স্থানীয় ছাত্রসংগঠন ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে একত্রে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।”
রশিদুল ইসলাম আরও বলেন,“ছাত্রজনতার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আজ সেই রাষ্ট্র নিজেই সন্ত্রাসে মদদ দিচ্ছে। এই পরিস্থিতিতে আর নিরব থাকা যাবে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণার পর দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসূচির প্রস্তুতি নিতে দেখা গেছে।
এনসিপি জানায়, গোপালগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ চলাকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়, ভাঙচুর করে এবং নেতাকর্মীদের মারধর করে।