প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আমরা হয়তো টিকতে পারব না, তবে হারব না —সালেহ উদ্দিন সিফাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদক  সিফাত বলেছেন, “আমরা হয়তো বেশিক্ষণ প্রতিরোধ বজায় রাখতে পারব না, কিন্তু হারব না।”
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সিফাত লেখেন—“ওদের হাতে গুলি আর ককটেল, আমাদের হাতে কেবল লাঠি। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমাদের কোনো আস্থা নাই।জনতাই বৈধতা। আপনারা জেলাগুলোর হাইওয়ে ব্লক করুন। কোনো জেলায় যদি কোনো আওয়ামী খুনি ধৃষ্টতা দেখায়, তাকে প্রতিহত করুন। ইনশাআল্লাহ, আমরাই জিতব।”

এর আগে, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে আওয়ামী লীগ-ছাত্রলীগ সমর্থকদের একাধিক দফা হামলা চালানোর অভিযোগ ওঠে।
দুপুর ২টা থেকে শুরু হওয়া হামলায় মঞ্চ ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়ি অবরোধ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ—সব মিলিয়ে শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।বেলা পৌনে তিনটার দিকে জেলা প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে।

হামলাকারীরা যখন চারদিক থেকে নেতা-কর্মী ও পুলিশের গাড়ি ঘিরে ফেলেন, তখন পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এনসিপির কেন্দ্রীয় নেতারা অন্য পথে গাড়ি ঘুরিয়ে এলাকা ত্যাগ করেন।

সমাবেশে উপস্থিত এনসিপি নেতা-কর্মীরা অভিযোগ করেন,“হামলাকারীরা ছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক।অথচ পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল।এটা শুধু রাজনৈতিক হামলা নয়, এটা একটি ‘রাষ্ট্রীয় দমনযন্ত্রের নিষ্ঠুর প্রদর্শনী।’”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা