নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের কোনোটিই নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি।
মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এই তথ্য জানান।
তিনি বলেন, সকল আবেদনকারী দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দেওয়া হচ্ছে।
প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে। পরবর্তীতে বাকি দলগুলোকেও পর্যায়ক্রমে ত্রুটি সংশোধনের জন্য জানানো হবে।
এর আগে, গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোকে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি।
পরে জাতীয় নাগরিক পার্টিসহ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়।
এই সময়ের মধ্যে মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন জমা দেয়। “ত্রুটিপূর্ণ আবেদন সংশোধনের জন্য ১৫ দিনের সময়সীমা, ইসির চিঠি পেতে শুরু করেছে নিবন্ধনপ্রত্যাশী দলগুলো”