প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের নাম সঞ্জু বাড়ই। তিনি নৃ-বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হলের একজন শিক্ষার্থী রাখাল রায় জানান, “ভোরবেলা ছাদ থেকে ঝাঁপ দেন সঞ্জু। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি।”

ঢাবির আরেক শিক্ষার্থী রাইসুল আহমেদ বলেন, “রবীন্দ্র ভবনের ছাদ থেকে পড়ে সঞ্জুর মৃত্যু হয়েছে। বিষয়টি সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।”

তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা