প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পায়ুপথে ২ হাজার ইয়াবাসহ বিএনপি নেতা ধরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫

টেকনাফে রাজনৈতিক পরিচয়ে বহুদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকা এক বিএনপি নেতা শেষ পর্যন্ত ধরা পড়েছেন বিজিবির হাতে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তার পায়ুপথ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ইয়াবা ট্যাবলেট।

শনিবার (১২ জুলাই) উখিয়ার ইমামের ডেইল চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। আটক ব্যক্তির নাম নুর আহমদ। তিনি টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ থাকলেও রাজনৈতিক ছত্রছায়ায় তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এবার তার স্বীকারোক্তিতে চমকে উঠেছে এলাকাবাসী।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই নুর আহমদ মাদক বহনের কথা স্বীকার করেছেন। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা