প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা: সতর্ক করলেন  জুলকারনাইন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খাঁন সামি অভিযোগ করেছেন, তার নাম ও পরিচয় ব্যবহার করে কতিপয় ব্যক্তি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের ফোন করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এমনকি তারা হুমকি-ধমকিও দিচ্ছে বলে জানান তিনি।

বুধবার (৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, “সম্প্রতি আমার নাম ও পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি নানা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের ফোন করে বিভিন্ন সুবিধা আদায়ের চেষ্টা করছেন। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। এটি সম্পূর্ণ অনৈতিক এবং প্রতারণা।”

সায়ের আরও বলেন, “আমি কেবল একটি মোবাইল নম্বর ও নির্দিষ্ট কয়েকটি হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল আইডি ব্যবহার করি। এগুলোর বাইরে কারও সঙ্গে আমার যোগাযোগ নেই।”
তিনি তার অফিসিয়াল ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমও উন্মুক্ত করেন, যাতে প্রতারকদের সহজেই চিহ্নিত করা যায়।

যে মাধ্যমগুলো ব্যবহার করেন তিনি: মোবাইল ও হোয়াটসঅ্যাপ: +447796101276 ,কেবল হোয়াটসঅ্যাপ: +447457404238 ,সিগন‍্যাল: ZSK.01 এবং +36707723819 অন্যান্য যোগাযোগ: ই-মেইল, লিংকডইন, এক্স (টুইটার), মাকর‍্যাক – সবই প্রোফাইলের ‘About Me’ অংশে উল্লেখ করা

তিনি জোর দিয়ে বলেন, “আমার কোনো ব্যক্তিগত প্রতিনিধি বা সহযোগী নেই। আমি কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অনৈতিক সুবিধা চাই না বা কাউকে ভয়ভীতি প্রদর্শন করি না। তাই যদি কেউ এসব দাবি করে, অনুগ্রহ করে তাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।”

সায়ের আরও বলেন, “প্রতারক-শঠদের এই কার্যকলাপের জন্য আমি কোনোভাবেই দায়ী নই। সমাজে এমন জালিয়াতদের দমন করা জরুরি।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা