প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চীনের আমন্ত্রণে বেইজিং সফরে যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

গত মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে জামায়াত নেতারা চীনা দূতাবাসে আয়োজিত প্রি-রিসেপশন প্রোগ্রামে অংশ নেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এহসান মাহবুব জুবায়েরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও চীন সফর করেছিল।

বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে চীনের এমন কূটনৈতিক তৎপরতা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তারা এটিকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চীনের প্রভাব বিস্তারের কৌশল বলেও মনে করছেন।

চীনের সঙ্গে জামায়াতের এই ঘনিষ্ঠতা দলটির কূটনৈতিক সম্পর্ক ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা