প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাউজিং লোন ও ক্রেডিট কার্ডে ঋণসীমা বাড়াতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫

ব্যাংকিং খাতে গ্রাহকসেবা উন্নত করতে হাউজিং লোন ও ক্রেডিট কার্ডে ঋণের সীমা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক ব্যাংকার্স সভায় এ উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

সভায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) হাউজিং লোন এবং ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ানোর প্রস্তাব দেন। প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, বর্তমানে হাউজিং ঋণ সীমা সর্বোচ্চ ২ কোটি টাকা এবং ক্রেডিট কার্ড ঋণসীমা সর্বোচ্চ ১০ লাখ টাকা। বর্তমান সময়ের চাহিদার সঙ্গে এই সীমা আর সামঞ্জস্যপূর্ণ নয় বলে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন।

গভর্নর বলেন, “হাউজিং ঋণের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে এবং একটি নতুন কাঠামো তৈরি করা হবে যাতে গ্রাহকরা প্রয়োজন ও আর্থিক সক্ষমতা অনুযায়ী সহজে ঋণ নিতে পারেন।”

তিনি আরও বলেন, “ক্রেডিট কার্ড ঋণের সীমা সময়োপযোগীভাবে পর্যালোচনা করে সেটিও বাড়ানো হবে।”

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে হাউজিং খাতে বিনিয়োগ বাড়বে এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

জাআজি

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা