প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নৃ’শংসতা সইতে না পেরে আ’ত্মহ’ত্যা করলেন ই’সরাইলি সেনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫

ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি অভিযানে অংশগ্রহণের মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ২৪ বছর বয়সী ইসরাইলি সেনা ড্যানিয়েল আদরি। সোমবার (৭ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, উত্তর ও দক্ষিণ সীমান্তে সহায়ক সেনা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ড্যানিয়েল। গাজা ও লেবাননের সংঘাতে বহু মরদেহ বহন, রক্তাক্ত লাশের গন্ধ এবং ভয়াবহ যুদ্ধচিত্র তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

তার মা সিগাল আদরি জানান,“ড্যানিয়েল প্রায়ই বলত—মা, আমি শুধু লাশের গন্ধ পাই। সারাক্ষণ চোখের সামনে শুধু মরদেহ। সে জানত না কতটা সময় এই ভয়াবহ অভিজ্ঞতা তাকে তাড়া করে বেড়াবে।”

বাড়তে থাকা মানসিক যন্ত্রণা ও আচরণগত অস্থিরতা তাকে একপর্যায়ে অসহনীয় করে তোলে। রেগে গিয়ে নিজের অ্যাপার্টমেন্ট ভাঙচুর করতেন, হঠাৎ চিৎকার করতেন। গত সপ্তাহে তিনি নিজেই এক মানসিক হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে তাকে “কয়েকদিন অপেক্ষা করতে” বলা হয়।

অবশেষে সেই অপেক্ষাই ড্যানিয়েলের জীবনে কাল হয়ে দাঁড়ায়। এক জঙ্গলের পাশে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারে শোকের ছায়া নেমে আসে।

বিশ্লেষকরা বলছেন, গাজা ও লেবাননের মতো ভয়াবহ যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়ার পর অনেক ইসরায়েলি সেনা পিটিএসডি (Post-Traumatic Stress Disorder)-তে ভুগছেন। অনেকেই যুদ্ধের নিষ্ঠুরতা মেনে নিতে পারছেন না, বিশেষ করে সাধারণ মানুষের ওপর দমন-পীড়নের চিত্র সহ্য করা তাঁদের পক্ষে কঠিন হয়ে উঠছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা