প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, গাজায় যুদ্ধবিরতিই এখন সৌদির অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা একপ্রকার নাকচ করে দিয়েছে সৌদি আরব। রোববার (৬ জুলাই) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশটির বর্তমান অগ্রাধিকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, বরং গাজায় একটি কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করা।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “সৌদি আরব বারবার বলে এসেছে—ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় চলমান যুদ্ধ থামানোই আমাদের মূল লক্ষ্য। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি সেই প্রক্রিয়ার সফল পরিণতির ওপর নির্ভরশীল।”

গাজায় ইসরায়েলি হামলায় একদিকে যেমন মানবিক বিপর্যয় নেমে এসেছে, তেমনি বিশ্বজুড়ে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। এমন পরিস্থিতিতে সৌদির এই অবস্থান আরও একবার স্পষ্ট করল, তারা এখনই তেলআবিবের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্কের পথে হাঁটছে না।

বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবের এ বক্তব্য মূলত ফিলিস্তিন জনগণের অধিকার ও সার্বভৌমত্বের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলকে ইঙ্গিত দিয়েছে, যুদ্ধবিরতি ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়।

সৌদি সরকারের এমন অবস্থান কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক বার্তা দিল—যেখানে মানবিকতা এবং ন্যায়বিচারকে রাজনীতির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা