প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে আহত ৮, চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ভাঙ্গামুখী লেনে শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্যমতে, ঢাকা থেকে খুলনাগামী স্টার পরিবহনের একটি বাস শিবচরের পাঁচ্চর গোলচত্বরে পৌঁছালে সামনে থাকা ইতালী এক্সপ্রেস বাসের পেছনে ধাক্কা দেয়। এতে স্টার পরিবহনের সামনের অংশ এবং ইতালী এক্সপ্রেসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ওসি জহিরুল ইসলাম বলেন,“দুর্ঘটনার পর ইতালী এক্সপ্রেসের বাসটি ঘটনাস্থল থেকে সরে যায়। স্টার পরিবহনের বাসটি আমরা জব্দ করেছি। তবে চালক পলাতক রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা