বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে সবচেয়ে বেশি দরবৃদ্ধি হয়েছে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি’র। ৩১ শতাংশের বেশি দরবৃদ্ধি নিয়ে প্রতিষ্ঠানটি সপ্তাহের শীর্ষ গেইনারে পরিণত হয়েছে।
ডিএসইর সর্বশেষ সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সাপ্তাহিক পর্যালোচনায় দেখা গেছে, ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি-এর শেয়ারে।
প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা, যা শতাংশের হিসাবে ৩১.২৫%।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এসএমইএলএলইসি মিউচুয়াল ফান্ড, যার শেয়ার দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ২০.৭২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে রূপালী ব্যাংক পিএলসি, যার দর বেড়েছে ২০ শতাংশ।
শীর্ষ দশ দরবৃদ্ধিকারী প্রতিষ্ঠানের মধ্যে আরও রয়েছে—
- ইউনিয়ন ক্যাপিটাল: ১৯.০৫%
- মিডল্যান্ড ব্যাংক: ১৫.৩২%
- মেঘনা পেট: ১৪.৯৩%
- দেশ জেনারেল ইন্স্যুরেন্স: ১৪.৪২%
- ন্যাশনাল ফিড মিল: ১২.৮৭%
- মেঘনা ইন্স্যুরেন্স: ১২.৫০%
- ইন্দো-বাংলা ফার্মা: ১২.১০%
বাজার বিশ্লেষকদের মতে, ব্যাংকিং ও ইনস্যুরেন্স খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার ফলেই এসব প্রতিষ্ঠানের শেয়ারে ব্যাপক চাহিদা দেখা গেছে।