প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাসপাতালে ভর্তি অভিনেত্রী স্বস্তিকা দত্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫

বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছেন। শুটিং চলাকালীন হঠাৎ তীব্র শারীরিক যন্ত্রণায় কাবু হয়ে পড়েন তিনি, এরপরই তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

এই খবর ছড়িয়ে পড়তেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বস্তিকা নিজেই নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, “আমি বুঝি, সব ঘটনার পিছনে কোনো না কোনো কারণ থাকে। গতকাল ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিং চলাকালীন হঠাৎ এক অসহনীয় যন্ত্রণায় আক্রান্ত হই। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়।”

এছাড়া ভারতের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,“আমি সত্যিই এক কঠিন যন্ত্রণার সঙ্গে লড়ছি। সহ-অভিনেতারা ও ইউনিটের সবাই আমাকে যেভাবে সাহায্য করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই ছবিটি আমার কাছে খুবই বিশেষ। আমি প্রতিজ্ঞা করছি, যত কঠিন সময়ই আসুক না কেন, এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব।”

স্বস্তিকার চিকিৎসা ও বিশ্রামের বিষয়টি মাথায় রেখেই পরিচালক ও প্রযোজক শুটিংয়ের সময়সূচি পুনর্গঠিত করছেন। নিজেও নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা