প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্বামীর ছুরিকা’ঘাতে গৃহবধূ খু ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে লাভলী আক্তার (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই)  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, দাম্পত্য কলহের জেরে স্বামী ওয়াহেদ আলী তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত স্বামীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার নামাপাড়া গ্রামের এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে বুধবার সকালে নিজ ঘরে লাভলী আক্তারের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তার স্বামী ওয়াহেদ।

পরিবার ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় বুধবারই বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, “প্রাথমিকভাবে ছুরিকাঘাতের মামলা হলেও এখন এটি হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা