প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কমেছে ১২ কেজি এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুলাই, ২০২৫

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজির সিলিন্ডার ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১,৪০৩ টাকা।

বুধবার (২ জুলাই) দুপুরে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করেন। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন।

 কমেছে অটোগ্যাসের দামও

শুধু এলপিজি নয়, কমানো হয়েছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত জুনে ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।

 বিভিন্ন ওজনের সিলিন্ডারের নতুন দাম:

  • ৫.৫ কেজি: ৬২৫ টাকা
  • ১২.৫ কেজি: ১,৪২১ টাকা
  • ১৫ কেজি: ১,৭০৫ টাকা
  • ১৬ কেজি: ১,৮১৮ টাকা
  • ১৮ কেজি: ২,০৪৬ টাকা
  • ২০ কেজি: ২,২৭৩ টাকা
  • ২২ কেজি: ২,৫০০ টাকা
  • ৩০ কেজি: ৩,৪০৯ টাকা
  • ৩৩ কেজি: ৩,৭৫০ টাকা
  • ৩৫ কেজি: ৩,৯৭৭ টাকা
  • ৪৫ কেজি: ৫,১১৪ টাকা

উল্লেখ্য, প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম অনুসারে বাংলাদেশে এলপিজির মূল্য পুনর্নির্ধারণ করে বিইআরসি। এর আগে গত জুন মাসেও এলপিজির দাম ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা