প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুলাই, ২০২৫

গাজায় চলমান যুদ্ধবিরতি উদ্যোগ ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী সোমবার (৮ জুলাই) তার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। শনিবার রাতেই নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইরানের বিরুদ্ধে ১২ দিনের সামরিক অভিযানের পর এটি হবে নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। সফরে তিনি ট্রাম্প ছাড়াও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ, এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক-এর সঙ্গে বৈঠক করবেন।

মঙ্গলবার (১ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন,
“অপারেশন রাইজিং লায়নে আমাদের বিজয়ের পর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফলতা শুধু অর্জনের জন্য নয়, তাকে কাজে লাগানোই সবচেয়ে জরুরি।”

এই সফরের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

বিশ্লেষকরা বলছেন, এই সফর কেবল ইরানকে ঘিরেই নয়— বরং গাজা যুদ্ধ বন্ধ, সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ, এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব পুনর্গঠনের একটি কৌশলগত পর্ব হতে পারে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা