প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুলাই, ২০২৫

ইরাকের উত্তরের কিরকুক প্রদেশে অবস্থিত প্রধান বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে দুটি বিস্ফোরক রকেট বিমানবন্দরের সামরিক এলাকায় আঘাত হানে। হামলায় দুইজন আহত হয়েছেন। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি এবং হামলাকারীদের পরিচয় অনির্দিষ্ট রয়ে গেছে।

ইরাকের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, সোমবার কিরকুক বিমানবন্দরে দুটি এবং কিরকুক শহরের উরুবা এলাকার একটি বাড়িতে একটি কাতিউশা রকেট আঘাত হেনেছে। বাড়িতে যেটি আঘাত হেনেছে, সেটিতে কোনো প্রাণহানি ঘটেনি। কারণ তখন বাড়িটিতে কেউ ছিলেন না।

আর বিমান বন্দরে যে দু’টি রকেট আঘাত হেনেছে, সেটির মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। অপরটি বিস্ফোরণের ফলে ২ জন আহত হয়েছেন, তবে সেই আঘাত গুরুতর নয়।

বিমানবন্দরের যে অংশটি বেসামরিক বিমান ও যাত্রীদের জন্য নির্দিষ্ট, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

ইরাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থাপনায় রকেট হামলা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব রকেট হামলার জন্য দায়ী ইরান বা ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলো। তবে এবারের রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

ফলে কারা হামলা করেছে— এখনও অস্পষ্ট এবং কী উদ্দেশে এই হামলা হয়েছে— তা ও এখনও অজানা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা