প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মেক্সিকোর মহাসড়কে ২০ মরদেহ: গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুলাই, ২০২৫

উত্তর আমেরিকার মাদক-কার্টেল অধ্যুষিত দেশ মেক্সিকোতে আবারও ভয়াবহ সহিংসতার চিত্র পাওয়া গেছে। দেশটির সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২০টি মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। সোমবার (১ জুলাই) স্থানীয় সময় উদ্ধার করা এই মরদেহগুলোর মধ্যে চারটি রাস্তার ধারে ও বাকি ১৬টি একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে পাওয়া যায়।

বিশেষজ্ঞরা বলছেন, কার্টেল অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল “এল মায়ো” জামবাদার অপহরণঘটিত টানাপোড়েনের কারণে অঞ্চলটিতে সহিংসতা ভয়াবহভাবে বেড়ে গেছে।

টিআরটি ওয়ার্ল্ড বলছে, মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশে থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। সোমবার প্রাদেশিক প্রসিকিউটরের দপ্তর জানায়, এর মধ্যে চারটি মরদেহ রাস্তার ধারে পড়ে ছিল।

আর বাকি ১৬টি মরদেহ একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে পাওয়া যায়। সব মরদেহেই গুলির চিহ্ন ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সংবাদমাধ্যমটি বলছে, এই অঞ্চলে সহিংসতা গত এক বছরে মারাত্মকভাবে বেড়েছে। কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল “এল মায়ো” জামবাদা’র সম্ভাব্য গ্রেপ্তার বা অপহরণ।জামবাদা দাবি করেছেন, তিনি জেলবন্দি মাদক সম্রাট জোয়াকিন “এল চাপো” গুজমানের ছেলের হাতে অপহৃত হয়েছিলেন এবং জোর করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকেই কার্টেলের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ শুরু হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা