প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অর্থবছরের শেষ দিনে রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি, দাঁড়িয়েছে ৩১.৬৮ বিলিয়ন ডলারে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ জুলাই, ২০২৫

২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস রিজার্ভ) ছিল ৩১,৬৮৩ দশমিক ৯৭ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিএলপি-৬ (BPM6) অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৬,৬৬৩ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।

এর আগের দিন অর্থাৎ ২৯ জুন গ্রস রিজার্ভ ছিল ৩১,৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার এবং বিএলপি-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬,৩২৫ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। ফলে একদিনের ব্যবধানে উভয় পদ্ধতিতে প্রায় ৩৭০ মিলিয়ন ডলারের প্রবৃদ্ধি দেখা গেছে।

অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভে এই বৃদ্ধির ধারা দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থায় স্থিতিশীলতা আনার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে তারা সতর্ক করে দিয়ে বলেন, এই ধারা ধরে রাখতে হলে রপ্তানি আয় এবং প্রবাসী আয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করতে আইএমএফ অনুমোদিত বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দেওয়া হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা