প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অবশেষে সিনামার শুটিংয়ে ফিরছেন শাবনূর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৫

ঢালিউডের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন পর আবারও ক্যামেরার সামনে ফিরছেন। ‘রঙ্গনা’ সিনেমার দ্বিতীয় ধাপের শুটিংয়ের মাধ্যমে শুরু হতে যাচ্ছে তার এই প্রত্যাবর্তন।

গত বছর (২০২৪ সালের) এপ্রিল মাসে ‘রঙ্গনা’ ছবির শুটিংয়ে অংশ নিয়ে শাবনূর বহু বছর পর আবারও চলচ্চিত্রে ফিরে আসেন। মে মাস নাগাদ সিনেমাটির অর্ধেক দৃশ্যধারণ শেষ করে তিনি সিডনিতে ফিরে যান। এরপর কেটে যায় ১৪ মাসেরও বেশি সময়।

চলতি বছরের ৮ আগস্ট থেকে ছবির বাকি অংশের শুটিং হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি বাংলাদেশে ফিরতে পারেননি। পরে সম্মানী সংক্রান্ত জটিলতায়ও শুটিং অনিশ্চয়তায় পড়ে।

শাবনূর দাবি করেছিলেন, নির্মাতা তার সঙ্গে করা প্রতিশ্রুতি রাখেননি। এর প্রেক্ষিতে গুঞ্জন ওঠে, তিনি সিনেমা থেকে আবারও সরে দাঁড়াচ্ছেন। তবে নিজের ভক্তদের আশ্বস্ত করে শাবনূর জানিয়েছিলেন, তিনি ‘রঙ্গনা’র কাজ চালিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক এক বক্তব্যে সিনেমাটির পরিচালক আরাফাত বলেন, “অনেকেই বলছেন ‘রঙ্গনা’র শুটিং আর হচ্ছে না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। শাবনূর আপার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। সব ঠিক থাকলে আসছে নভেম্বরেই সিনেমার বাকি অংশের শুটিং শুরু করবো।”

শাবনূরের এই প্রত্যাবর্তন তার ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় এক আনন্দের সংবাদ। দীর্ঘ বিরতির পর এই জনপ্রিয় নায়িকার পর্দায় ফেরা নতুন করে আশার আলো জাগাচ্ছে ঢালিউডেও।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা