প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকায় মানবাধিকার কার্যালয় খুলছে জাতিসংঘ, চলবে ৩ বছর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৫

জাতিসংঘ ঢাকায় তিন বছরের জন্য একটি পূর্ণাঙ্গ মানবাধিকার কার্যালয় চালুর অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। রবিবার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সমঝোতা স্মারক (MoU) অনুমোদন দেওয়া হয়।

কার্যালয়টি চালু হলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সরাসরি তদন্ত করতে পারবে জাতিসংঘের প্রতিনিধি দল। এটি বিশ্বের ১৬টি দেশের মতো বাংলাদেশেও মানবাধিকার পর্যবেক্ষণ, সুরক্ষা এবং কারিগরি সহায়তায় ভূমিকা রাখবে।

বর্তমানে ১৬টি দেশে মানবাধিকার পরিষদের এ ধরনের কার্যালয় রয়েছে।দেশগুলো হচ্ছে- বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন ও সিরিয়া।

এ ধরনের কার্যালয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করে মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে বলা হয়, কান্ট্রি অফিস প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যান্ডেটের ভিত্তিতে মানবাধিকার সুরক্ষা ও প্রসারে সংশ্লিষ্ট দেশের সঙ্গে দেনদরবার করে থাকে জাতিসংঘ।

এ ম্যান্ডেটের মধ্যে সাধারণত মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, সুরক্ষা এবং সংশ্লিষ্ট দেশের সরকার, নাগরিক সমাজ, ভিকটিম এবং অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ও কারিগরি সহায়তা থাকার কথা বলছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা