প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইউপি সদস্যকে কু/পি/য়ে হ/ত্যা, স্ত্রী-স্বজনদেরও মা’রধর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৫

জামালপুরের ইসলামপুরে আব্দুর রহিম (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। তারা ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য’ পরিচয়ে গভীর রাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে নিহতের স্ত্রী ও স্বজনদেরও মারধর করা হয়।।

শনিবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুর রহিম ছিলেন কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

ঘটনাস্থলেই মারা যায় আব্দুর রহিম। পরে পুলিশকে খবর দিলে সকালে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
 
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আতিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করতে কাজ চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা