প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উত্তরায় ট্রাকচাপায় ৩ জন নিহত, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন পথচারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৫

রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। শনিবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের বিস্তারিত নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা