প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আত্ম/ঘাতী হা/ম/লা/য় ১৩ সেনা নি/হ/ত, ভারত জড়িত দাবি পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৫

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় ভয়াবহ আত্মঘাতী হামলায় দেশটির সেনাবাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। হামলার পেছনে ভারতের ‘রাষ্ট্রীয় মদদ’ রয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছে।

রোববার (২৯ জুন) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, এই হামলার পেছনে ভারতের “রাষ্ট্রীয় পরিকল্পনা” এবং ভারত-সমর্থিত জঙ্গিগোষ্ঠী “ফিতনা আল-খারিজ” জড়িত। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, একটি বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। প্রথম সারির দল হামলাকারীকে শনাক্ত করে থামাতে পারলেও, হামলাকারী একটি গাড়িকে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে ১৩ জন সেনা সদস্য নিহত হন।

এই হামলায় তিনজন বেসামরিক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন।

হামলার পর পাকিস্তান সেনাবাহিনী অভিযান চালিয়ে ১৪ জন “খারিজি” জঙ্গিকে হত্যা করে। সেনাবাহিনী জানিয়েছে, অভিযানের মাধ্যমে তারা পুরো এলাকাটি সুরক্ষিত করেছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের ভাষ্যে বলা হয়: পাকিস্তানি সেনাবাহিনী ও জনগণ ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত জঙ্গি কার্যক্রম সম্পূর্ণভাবে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ। নিহত সেনা সদস্য ও আহত নিরীহ নাগরিকদের আত্মত্যাগ এই প্রতিশ্রুতি আরও শক্তিশালী করেছে।

এদিকে হামলার ঘটনার পর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পেশোয়ার কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন। তিনি বলেন, ভারত-সমর্থিত জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানি সেনাবাহিনী অসীম সাহসিকতা দেখিয়েছে এবং পুরো জাতি এই লড়াইয়ে ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, যারা এই হামলা করেছে, তাদের এবং তাদের মদদদাতাদের কোনো ছাড় দেওয়া হবে না। সেনাপ্রধান আরও বলেন, কেবল সেনাবাহিনী নয়, বেসামরিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিও জরুরি। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়ার পুলিশকে আরও দক্ষ করতে হবে এবং সেনাবাহিনী তাদের পাশে থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা