প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

করোনায় একদিনে ২ জনের মৃত্যু, শনাক্ত ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৫

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ২০২৫ সালে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে, আর মৃত্যু হয়েছে ২২ জনের।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একইসঙ্গে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ২২ জনের মৃত্যু হলো। এর মাধ্যমে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা (২০২০ থেকে) বেড়ে ২৯ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে একজনের বাড়ি সিলেটে, অপরজন চট্টগ্রামের বাসিন্দা।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ।প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। এক পর্যায়ে এটি শূণ্যে নেমে আসে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা