প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গা জা য় যুদ্ধ’বিরতি হতে পারে আগামী সপ্তাহেই আশাবাদ ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৫

গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান চেয়ে আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার আলোচনা হয়েছে। যদিও আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি ট্রাম্প। একইসঙ্গে গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি।।

এদিকে দখলদার ইসরায়েলের কৌশলগত বিষয়াবলীর মন্ত্রী রন ডেরমার আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাবেন। সেখানে মার্কিনিদের সঙ্গে ইরান ও গাজা নিয়ে তার আলোচনা হবে।

জানা গেছে, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ করে তিনি আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানোর চেষ্টা করবেন। অর্থাৎ ইসরায়েলের সঙ্গে অন্যান্য আরব দেশগুলোর সম্পর্ক গড়ার কাজ করবেন তিনি।

এদিকে গাজায় খাদ্য সরবরাহ করা বিতর্কিত ‘গাজা মানবিক ফাউন্ডেশনে’ ৩০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গাজায় ভয়াবহ অবস্থা চলছে এবং আমরা সেখানে অনেক অর্থ এবং খাদ্য সহায়তা দিচ্ছি। কারণ আমাদের দিতে হবে। আমরা এই সংঘাতের সঙ্গে জড়িত নই। কিন্তু আবার জড়িতও, কারণ সেখানে অনেক মানুষ মারা যাচ্ছে (যাদের আমাদের বাঁচাতে হবে)।’’

ট্রাম্প জানান, কিছু খারাপ মানুষ গাজার ত্রাণ লুটপাট করছে। কিন্তু গাজা মানবিক ফাউন্ডেশন ভালো করছে বলে দাবি করেন তিনি।তবে এই ফাউন্ডেশন শুরু থেকেই বিতর্কের মুখে পড়েছে। সেখানে খাবার আনতে গিয়ে দখলদার সেনাদের গুলিতে এখন পর্যন্ত সাড়ে ৫শর বেশি মানুষ মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও চার হাজার ফিলিস্তিনি।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা