প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের সমাবেশে অস্ত্রসহ আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ চলাকালে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এতে সারা দেশ থেকে আগত জেলা ও মহানগর নেতারা বক্তব্য রাখছেন। দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে মূল পর্ব, যেখানে সভাপতিত্ব করবেন দলের আমির মুফতি রেজাউল করীম চরমোনাই।

পুলিশের দাবি, সন্দেহভাজন আচরণ লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার সময় রাজধানীর বিভিন্ন এলাকা— কাকরাইল, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা প্রভৃতি অঞ্চলে দলীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছিলেন। মিছিল সহকারে একের পর এক বাসভর্তি নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছাতে থাকেন।

এই ঘটনায় সমাবেশস্থলে কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা