প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সচিবালয় মেট্রো স্টেশনের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৫

রাজধানীর সচিবালয় মেট্রো স্টেশনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ। আনুমানিক ৫২ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ জুন) সকাল ৬টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিষয়টি শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম রেজাউল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ভোর সাড়ে ৫টার দিকে খবর পেয়ে সচিবালয়ের মেট্রো স্টেশনের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের কাছে জানতে পারি নিহত ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা